প্রকাশ্যে শুট আউটের ঘটনায় আতঙ্ক ছড়াল নরেন্দ্রপুর থানার অন্তর্গত নবশ্রী বাজার এলাকায় - The News Lion

প্রকাশ্যে শুট আউটের ঘটনায় আতঙ্ক ছড়াল নরেন্দ্রপুর থানার অন্তর্গত নবশ্রী বাজার এলাকায়

 


দি নিউজ লায়ন;    প্রকাশ্যে শুট আউটের ঘটনায় আতঙ্ক ছড়াল নরেন্দ্রপুর থানার অন্তর্গত নবশ্রী বাজার এলাকায়। বিকাশ হালদার নামে এক মাছ ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তাঁর ডান পায়ে গুলি লাগে বলে জানা গিয়েছে। রাতেই গুরুতর জখম অবস্থায় ওই ব্যবসায়ীকে  প্রথমে বাইপাসের ধারে একটি হাসপাতাল ও পরে এসএসকেএমে ভর্তি করা হয়। এই ঘটনায় মলয় পাইক নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি শিয়ালদহ স্টেশনে রেল পুলিশের র কনস্টেবল হিসেবে কর্মরত। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কনস্টেবল কার্তিক নামে এক ব্যক্তির থেকে টাকা ধার নিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে সেই টাকা আদায় করা নিয়ে দু'পক্ষের মধ্যে বিবাদ বাধে। তখনই বাজারের মধ্যে গুলি চালিয়ে দেন মলয়। লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটি বিকাশ বাবুর পায়ে লাগে। এই ঘটনার পর পালিয়ে যান মূল অভিযুক্ত। ভরা বাজারে গুলি চলায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ তল্লাশি চালিয়ে ওই কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.