অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগে উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে, চলে ভাঙচুরও - The News Lion

অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগে উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে, চলে ভাঙচুরও

 


দি নিউজ লায়ন;  অক্সিজেনের অভাবে দুই রোগীর মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে শনিবার দুপুরে উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানো রোগীর আত্মীয় পরিজনরা। অভিযোগ এদিন মৃত দুই রোগীর পরিবারের লোকজন হাসপাতালের বহির্বিভাগের সমস্ত কাঁচ ভেঙে দেওয়ার পাশাপাশি চেয়ার টেবিল উল্টে ফেলে দেয়। পরে উলুবেড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙচুরের ঘটনায় যুক্তদের বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ।


গত কয়েক দিন ধরে রাজ্যের বিভিন্ন হাসপাতালে পাশাপাশি উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেনের সমস্যা নিয়ে অভিযোগ করছিল রোগীর পরিবার। বিশেষ করে এই হাসপাতলে করোনা আক্রান্তদের চিকিৎসা হওয়ায় এই সমস্যা একটু বেড়েছে । সূত্রের খবর শুক্রবার বিকেলে বাউড়িয়ার বাসিন্দা কুলশান বিবি (৫৮) ও উলুবেড়িয়ার বাসিন্দা সেখ নাসির (৩২) শ্বাসকষ্ট ও বিভিন্ন উপসর্গ নিয়ে উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল সূত্রে খবর শনিবার সকালে কুলশান বিবির মৃত্যুর পর নাসিরের ও মৃত্যু হয়। এদিকে কিছুক্ষণের ব্যবধানে দুই রোগীর মৃত্যুর পরেই উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। অক্সিজেনের অভাবে দুই রোগীর মৃত্যু হয়েছে এই অভিযোগে দুই রোগীর পরিবারের লোকজন হাসপাতলে ব্যাপক ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুলশান বিবির আত্মীয় সাবির আলি অভিযোগ করেন এই হাসপাতালে অক্সিজেন ঘাটতি আছে আর সেই কারণেই তাদের রোগীর মৃত্যু হয়েছে। অন্যদিকে নাসিরের পরিবারের ও একই অভিযোগ। তাদের অভিযোগ অক্সিজেনের ঘাটতির এই সুযোগে হাসপাতালের এক শ্রেণীর কর্মী অতিরিক্ত টাকার বিনিময় অসাধু ব্যবসা চালাচ্ছে। যদিও তাদের দাবি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় তারা কেউ জড়িত নয়।


অন্যদিকে হাসপাতালে অক্সিজেনের অভাবের কথা অস্বীকার করেছেন উলুবেরিয়া সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার ডাঃ সুদীপ রঞ্জন কাড়ার। তিনি অভিযোগ করেন এক শ্রেণীর মানুষ সরকারকে বদনাম করার জন্য এই ঘটনা ঘটিয়েছে। তিনি জানান ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.