এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে কোভিড বেডের সংখ্যা ৩০থেকে বেড়ে ১২০করা হচ্ছে - The News Lion

এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে কোভিড বেডের সংখ্যা ৩০থেকে বেড়ে ১২০করা হচ্ছে

 


দি নিউজ লায়ন;   করোনার সঙ্কট মোকাবিলায় এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে কোভিড বেডের সংখ্যা ৩০থেকে বেড়ে ১২০করা হচ্ছে।শনিবার পশ্চিম বর্ধমানের জেলা শাসক ভিবু গোয়েল দুর্গাপুর মহকুমা হাসপাতাল ঘুরে দেখেন, খোঁজ নেন কোভিড বেড সম্পর্কে, এরপরই তিনি , ভ্যাকসিন থেকে শুরু করে কোভিড সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে হাসপাতাল সুপার ধীমান মন্ডলের সাথে জরুরী  আলোচনায় বসেন, খোঁজ নেন কোভিড ভ্যাকসিনের কাজ ঠিকঠাক চলছে কিনা।দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গের আধুনিকীকরণের কথাও বলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক ভিবু গোয়েল।


 এই সঙ্কট মোকাবিলায় জেলা প্রশাসন হাসপাতালগুলির সাথে সমন্বয় রক্ষা করে চলবে বলে পশ্চিম বর্ধমানের জেলা শাসক ভিভু গোয়েল জানিয়েছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মন্ডল জানান, হাসপাতালের মর্গ নিয়ে সমস্যার কথা জেলা শাসককে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি সমস্যা মেটার আশ্বাস জেলা শাসক দিয়েছেন বলে মহকুমা হাসপাতালের সুপার ধীমান মন্ডল। দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘপ্রসূন কাজী সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা শনিবার দুর্গাপুর মহকুমা হাসপাতাল পরিদর্শনের সময় ছিলেন, একই সাথে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।*

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.