ক্ষতবিক্ষত অবস্থায় এক নাবালক ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার - The News Lion

ক্ষতবিক্ষত অবস্থায় এক নাবালক ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন;  ক্ষতবিক্ষত অবস্থায় এক নাবালক ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার করলো পুলিশ। রবিবার রাতে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ওই নাবালকের দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গাজোল থানার চাকনগর গ্রাম পঞ্চায়েতের ডোবা খাকসন এলাকায়। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মৃতের পরিবার অভিযোগে তাদের ছেলেকে নৃশংসভাবে খুন করেছে এলাকারই এক দুষ্কৃতী বলে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়ের হতেই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশ এই ঘটনায় রামপ্রসাদ মন্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। পাশাপাশি মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ছাত্রের নাম দেবাশিস সরকার (১১)। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পাঠরত ছিল। পরিবারে রয়েছে বাবা অমল সরকার মা অলোকা সরকার। পরিবারের দেবাশীষরা দুই ভাই এক বোন। দেবাশীষ সবথেকে ছোট। সে স্থানীয় ডোবা খোকশোন বৈরগাছি ক্ষান্ত রানি হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রবিবার সন্ধ্যায় রামপ্রসাদ মণ্ডল নামে স্থানীয় এক ব্যক্তি দেবাশীষকে গ্রাম থেকে এক কিলোমিটার দূরে টাঙ্গন নদীর ধারে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর সেখানে ওই নাবালক দেবাশীষকে প্রথমে টাঙ্গন নদীর ধারে পাথর দিয়ে তার মাথায় আঘাত করে তারপরে মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। রামপ্রসাদ  প্রথমে অস্বীকার করলেও।পরে মারধোর করার পরে স্বীকার করে যে তাকে টাঙ্গন নদীর ধারে নিয়ে গিয়ে মারধর করে খুন করেছে। এর পরে পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় থানায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসে।  কি কারনে কোন খতিয়ে দেখছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.