হঠাৎই মাছের ট্রলারে আগুন লেগে যাওয়ায় আতঙ্কিত এলাকাবাসী - The News Lion

হঠাৎই মাছের ট্রলারে আগুন লেগে যাওয়ায় আতঙ্কিত এলাকাবাসী

 


দি নিউজ লায়ন;  রবিবার সকাল ১০ টা নাগাদ হঠাৎই একটি মাছের ট্রলারে আগুন লেগে আতঙ্কিত হয়ে এলাকাবাসী।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমা মৎস্য বন্দর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাকদ্বীপ মৎস্য বন্দর এলাকায় হুগলি নদীর বুকে দাঁড়িয়ে থাকা কন্যামাতা নামে ট্রলারটিতে আগুন লাগে যায়।


আগুনের শিখা দেখে স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে।তবে স্থানীয় মৎসজাবীরা প্রথমে পুলিশে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী দমকলের একটি ইঞ্জিন।প্রায় ঘন্টা খানেকর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দমকলের ইঞ্জিন।তবে কি কারণে এই আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে  কাকদ্বীপ থানার পুলিশ এবং দমকলের কমীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.