বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ জিআরপির - The News Lion

বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ জিআরপির

 


 দি নিউজ লায়ন;   এবার জিআরপিকে দেখা গেল প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্যোগ নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির কাজে। সোমবার নবদ্বীপ জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক প্রদ্যুৎ ঘোষের নেতৃত্বে সমস্ত পুলিশকর্মীরা সহ সিভিক ভলেন্টিয়ার্সরা নবদ্বীপ ধাম স্টেশনে প্রায় ১০০ টি বৃক্ষ রোপন করলেন। রোপণ করলেন একাধিক মেহগণি, সোনাঝুরির মতো একাধিক বৃক্ষ। 


নবদ্বীপ জিআরপির ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রদ্যুৎ ঘোষ বলেন, প্রথমতো যে কোন কাজ করতে গেলেই প্রয়োজন সুস্থ সবুজ পরিবেশ। তা ছাড়াও বর্তমানে এই মহামারীর সময়ে প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরী। যার জন্য থানার সমস্ত পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের সহযোগিতায় সুস্থ সমাজ ও পরিবেশ গঠনের উদ্যোগ নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হয়েছি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.