আম পাড়াকে কেন্দ্র বাবাা-ছেলের বিবাদ, বাঁচাতে গিয়ে ভাইয়ের হাতে দাদা খুন - The News Lion

আম পাড়াকে কেন্দ্র বাবাা-ছেলের বিবাদ, বাঁচাতে গিয়ে ভাইয়ের হাতে দাদা খুন


দি নিউজ লায়ন;    সামান্য গাছের পাকা আম পাড়াকে কেন্দ্র বাবাা-ছেলের বিবাদ তুলকালাম জায়গায় পৌঁছে গিয়ে একে অপরকে কেটে ফেলার জন্য মুখিয়ে উঠে। আর শেষ পর্যন্ত বড় ছেলের হাঁসুয়ার কোপ থেকে বাবাকে বাঁচাতে গিয়ে দাদাকে খুন করতে হবে ভাইকে! এই ঘটনায়  গভীর শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের বর্তনাবাদ এলাকায়।


 মৃতের নাম নজিবর বিশ্বাস(৩৬)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঐ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে নজিবরের  সঙ্গে তার বাবা সোলেমান বিশ্বাসের বিবাদ বাধে গাছের আম পাড়া নিয়ে। সেই সময় নজিবর তার বাবাকে মারধর করে বলে অভিযোগ। পাল্টা সোলেমান সাহেবও তার ছেলে নজিবর কে হাঁসুয়া দিয়ে কেটে ফেলার চেষ্টা করে। 


কিন্তু দৈহিক শক্তির জোরে বড় ছেলেকে পেরে না ওঠায় উল্টে সোলেমনসাহেব গুরুতর জখম হয়ে মুর্শিদাবাদ মেডিক্যালে ভর্তি রয়েছেন। এদিকে বাবাকে মারতে দেখে তার ভাই মজিবর বিশ্বাস বাবাকে বাঁচাতে হাঁসুয়া নিয়ে দাদার উপর ওপর হামলা চালায়। ঘটনায় গুরুতর জখম নজিবরকে স্থানীয়রা চিৎকার শুনে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ দিনের শেষ পাওয়া খবরে জানা যায়,  অভিযোগের ভিত্তিতে দাদাকে খুনের ঘটনায় ভাই মজিবরকে গ্রেপ্তার করে পুলিশ। মুজিবরকে এদিন জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.