বিজেপি নেতার বাড়িতে তাঁর মায়ের অসুস্থতার খবর নিলেন বীরবাহা হাঁসদা - The News Lion

বিজেপি নেতার বাড়িতে তাঁর মায়ের অসুস্থতার খবর নিলেন বীরবাহা হাঁসদা

 


 দি নিউজ লায়ন;   ঝাড়গ্রাম জেলাজুড়ে মন্ত্রী বীরবাহা হাঁসদা দিনরাত এক করে মানুষের কাজ করে চলেছেন। মহামারী করোনা পরিস্থিতি যখন ভয়াবহ রূপ নিয়েছে ঝাড়গ্রাম জেলায় হু হু করে বাড়ছে সংক্রমণের সংখ্যা তার মধ্যেও তিনি কখনো হাসপাতাল পরিদর্শন যাচ্ছেন আবার কখনো ঝাড়গ্রাম জেলার যে সব এলাকায় মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি পৌঁছে যাচ্ছেন ওই এলাকা গুলিতে।


 ঘূর্ণিঝড় "ইয়াস" যখন আছড়ে পড়েছিল ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে সেইসময় তিনি বিভিন্ন ত্রাণ শিবির কেন্দ্র গুলিতে ছুটে গেছেন মানুষের কাছে দাঁড়াতে। সেরকমই রবিবার সন্ধ্যায় সৌজন্যের নজির গড়লেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে বীরবাহা হাঁসদার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রাথী ছিলেন সুখময় শতপথী।এদিন সন্ধ্যায় বিজেপি নেতা সুখময় শতপথীর বাড়িতে গিয়ে তাঁর মায়ের অসুস্থতার খবর নিলেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শিবেন্দ্র বিজয় মল্লদেব। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.