শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক পদের জন্য ফিরহাদ হাকিমকে ফোন অশোক ভট্টাচার্য্যের, অভিযোগ গৌতম দেবের - The News Lion

শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক পদের জন্য ফিরহাদ হাকিমকে ফোন অশোক ভট্টাচার্য্যের, অভিযোগ গৌতম দেবের

 


দি নিউজ লায়ন;   শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক পদের জন্য ফিরহাদ হাকিমকে ফোন অশোক ভট্টাচার্য্যের অভিযোগ তুললেন গৌতম দেব। কলকাতায় প্রাক্তন মেয়রকেই পুর প্রশাসক হিসেবে বসিয়ে রাজ্যের সমস্ত পুরসভায় সেই মোতাবেক প্রশাসক নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই জল্পনা তুঙ্গে শিলিগুড়িতে। 


শহরের এই মুহূর্তে প্রশাসক পদে কে বসতে চলেছেন তা নিয়ে জোড় জল্পনা শুরু হয়েছে। শহর জুড়ে প্রাক্তন মেয়র তথা প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদে থাকা অশোক ভট্টাচায্য এর স্থানে গৌতম দেবকে পুরনিগমের প্রশাসক করার বিষয়ে গুঞ্জন জোড় হচ্ছে শহরে। যদিও এই বিষয়ে বুধবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব বলেন আমার এ বিষয়ে কিছু জানা নেই। কোনো খবর আমার কাছে আসেনি।


 তবে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য্যের প্রসঙ্গ টেনে সংবাদমাধ্যমকে তিনি বলেন অশোক বাবু  এখানে সেখানে ফোন করছেন। কলকাতার তৃনমূল নেতৃত্ব তথা কলকাতা পুরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিমকে সম্ভবত ফোন করেছেন উনি। আর গৌতম দেবের এই মন্তব্যের পরই জলঘোলা হতে শুরু করেছে আরও। তবে এই বিষয়ে অশোক ভট্টাচার্য্য বলেন আমার কাছে কোনো খবর আসেনি, আমার কারো সঙ্গে এ বিষয়ে কোনোরকম যোগাযোগও হয়নি। আক্ষেপের সুরে তিনি বলেন আমি ভোটে হারা লোক বাড়িতে রয়েছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.