মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মঙ্গলকামনায় জঙ্গলমহল জুড়ে শঙ্খ ধ্বনি
দি নিউজ লায়ন; বুধবার শপথ গ্রহনের শুভ দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শুভকামনায় সমস্ত জঙ্গলমহলবাসী কে শঙ্খধ্বনি দেওয়ার অাহ্বান করলেন ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ ডাঃ উমা সরেন। তাঁর অাহহ্বানে সাড়া দিয়ে বুধবার গোটা জঙ্গলমহল জুড়ে রাজ্য সরকারের মঙ্গল কামনায় এবং সমস্ত পরিবারের সুখ সমৃদ্ধি কামনায় মহিলারা উলু ধ্বনি,শঙ্খ ধ্বনী দেন। বুধবার সন্ধ্যাবেলা শঙ্খ ধ্বনি ও উলু ধ্বনি তে ভরে ওঠে জঙ্গল মহলের অাকাশ বাতাস। গোপীবল্লভপুর এর নব নির্বাচিত বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাতো র মা সাবিত্রী মাহাতো শঙ্খবাজিয়ে প্রদীপ জ্বালিয়ে রাজ্য সরকারের মঙ্গল কামনা করেন।পাশাপাশি সমস্ত পরিবারের সুখ সমৃদ্ধিও কামনা করেন তিনি।
ঝাড়গ্রাম এর প্রাক্তন সাংসদ ডাক্তার উমা সরেন বলেন "মমতা বন্ধ্যোপাধ্যায় কে সমস্ত বাংলার মানুষ দেবী মা হিসেবে পুজো করেন। তাই তাঁর অপমান বাংলার মানুষ মেনে নেবেনা।" অাগামী দিন দেশের মুকুট মমতা বন্ধ্যোপাধ্যায়এর মাথাতে উঠতে চলেছে। কারন, ঝাড়গ্রামে নাড্ডা, অমিত শাহ, সভা না করে ফিরে যায়।অশ্বমেধের ঘোড়া অাটকে যায় ঝাড়গ্রামে। প্রসঙ্গে তাঁর পতিক্রিয়া। শুধু ঝাড়গ্রাম নয় অশ্বমেধের ঘোড়া সারা বাংলার মানুষ রুখে দিয়েছিলো। যুদ্ধ হয়েছিলো। যুদ্ধে জয় বাংলা মায়ের হয়েছে। বাংলা মা দেশ মা। তার মাথাতেই দেশের মুকুট।
এত ভোটে জেতার পরও হিংসা প্রসঙ্গে তিনি বলেন যারা হিংসা করছে তারা নিজেদের ধান্দায় করছেন। এরা দলের কেউ নন। এদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়ার কথা জানান তিনি। ডাঃ উমা সরেন আরো বলেন যে দল মত নির্বিশেষ সকলকে অনুরোধ করেন করোনা নিয়ে সকল কে সচেতন করার জন্য সবাই এগিয়ে অাসুন। বুথ সহ প্রত্যন্ত এলাকায় কেউ অসুস্থ হলে জানান। কোভিড বিধি মেনে চলুন, সুস্থ থাকুন।তবে যত সন্ধ্যা বাড়ছে ততই জঙ্গল বাড়ছে জুড় বাড়ছে উলুধ্বনির ও শংখ ধ্বনী।

Post a Comment