মুখ্যমন্ত্রীর শপথগ্রহনের উল্লেখযোগ্য ক্ষনে আনন্দে ভাসলো শিলিগুড়ি
দি নিউজ লায়ন; মুখ্যমন্ত্রীর শপথগ্রহনের উল্লেখযোগ্য ক্ষনে উদযাপনে মাতলো শিলিগুড়ি। বুধবার তৃনমূল কর্মী সমর্থকদের তরফে বিভিন্ন এলাকার দলীয় কার্যালয়ের সামনে একজুট হয়ে উল্লাসে ভাসেন তৃনমূল পুরুষ মহিলা কর্মী সমর্থকেরা।শিলিগুড়ি ১৬নাম্বার ওয়ার্ডে মিষ্টি বিতরণ করা হয়। আবার মুখ্যমন্ত্রীর আসনে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বসতেই সেই শুভক্ষনকে সামনে রেখে আতশবাজি ফাঁটিয়ে উৎসবের আঙ্গিকে উদযাপনে মেতে ওঠে শিলিগুড়ি একাধিক এলাকায় তৃনমূল সমর্থকেরা।

Post a Comment