দিনেদুপুরে ছিনতাই করতে গিয়ে আটক 2
দি নিউজ লায়ন; ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল দুই দুষ্কৃতী। গণধোলাই দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে কোচবিহারের দুর্গাবাড়ি পোস্ট অফিস এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সুতপা মন্ডল নামে স্থানীয় এক মহিলা পোস্ট অফিস থেকে বেরোনোর সময় আচমকা একটি বাইকে হানা দেয় দুই দুষ্কৃতী।
মহিলার গলার সোনার চেন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে তারা। মহিলার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বাইক আটকে দুই দুষ্কৃতীকে ধরে ফেলে। এরপর শুরু হয় গণধোলাই। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Post a Comment