পরকীয়া সন্দেহ, অপমানে আত্মঘাতী মহিলা
দি নিউজ লায়ন; মোবাইলে অশ্লীল মেসেজ পাঠানোর প্রতিবাদ করেছিলেন গৃহবধূ। স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়েছে বলে সন্দেহ শুরু করে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা। আর এই নিয়ে শুরু হয় পরিবারে অশান্তি। আর তারই জোরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন গৃহবধূ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে চাচল থানার কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নুরগঞ্জ এলাকায়। প্রতিবেশী এক ব্যক্তি ওই গৃহবধূর মোবাইলে অশালীন মেসেজ পাঠাতে বলে অভিযোগ। আর তা জানতে পেরে শ্বশুর বাড়িতে শুরু হয় গোলমাল । তারই জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম ছবি বিবি (২২) । নুরগঞ্জ এলাকার বাসিন্দা নুর আলমের সাথে বিগত তিন বছর আগে বিয়ে হয় ছবি খাতুনের। গত পাঁচ ছয় দিন আগে এলাকারই এক যুবক ওই গৃহবধূর মোবাইলে বিভিন্ন ধরনের মেসেজ পাঠায়। সেই মেসেজ স্বামী নুর আলমের চোখে পড়ে। এই নিয়ে পারিবারিক তাদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। বিগত পাঁচদিন আগে ওই গৃহবধূকে বাবার বাড়িতে রেখে চলে আসে তার স্বামী। এরপরে অবসাদে ভুগছিলেন ওই গৃহবধূ। তাই তার স্বামীর অভিযোগকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না গৃহবধূ। এরপর বাধ্য হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর দেওয়া হয় চাচল থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Post a Comment