রাতে বনাঞ্চলে কাঠ কুড়োতে গিয়ে হাতির হামলায় মৃত্যু মহিলার
দি নিউজ লায়ন; কাঠ কুড়োতে গিয়ে হাতির হামলায় মৃত্যু মহিলার। মৃত মহিলার নাম বুলবুল বর্মন। ফারাবাড়ী বনান্ঞ্চল সংলগ্ন আদর্শপল্লীর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি ফাড়াবাড়ি বনাঞ্চলে কাঠ কুড়োতে যান আদর্শপল্লী এলাকার চার পাঁচজন মহিলাদের একটি দল। অজান্তে বনাঞ্চলের খানিক গভীরে ঢুকে পড়েন তারা। সেসময় আচমকা একটি দাঁতাল তাদের সামনে চলে আসে। হাতিটিকে দেখে প্রানপনে বনাঞ্চল থেকে ছুট লাগান মহিলারা। জঙ্গল ছেড়ে বেড়িয়ে এলে তারা লক্ষ করেন তারা সকলে ফিরলেও তাদের সঙ্গে থাকা বুলবুল ফেরেনি।
এরপরই কোনো বড় বিপত্তি ঘটেছে তা আন্দাজ করেই বনদপ্তরকে বিষয়টি জানায় তারা। রাতেই ফারাবাড়ি রেঞ্জের বন কর্মীরা মহিলার সন্ধানে নামে। সঙ্গী মহিলারাও সহায়তা করে বনকর্মীদের। শনিবার ভোরে মহিলার রক্তাক্ত মৃতদেহ মেলে। দেহ উদ্ধারের পর বনকর্মীদের প্রাথমিক অনুমান মহিলাটিকে সুর দিয়ে আক্রমন করেছে হাতিটি।সুরে পেঁচিয়ে সজোরে মাটিতে ফেলেছে যার জেরে মৃত্যু হয়েছে মহিলার। ঘটনার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি বাড়ির পুলিশ। বনদপ্তরের তরফে জানানো হয় আইনি মেনেই যাবতীয় সরকারি ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে পরিবারকে।

Post a Comment