সপ্তাহে সাতদিন জরুরী ভিত্তিতে খোলা থাকবে শিলিগুড়ি পুরনিগম - The News Lion

সপ্তাহে সাতদিন জরুরী ভিত্তিতে খোলা থাকবে শিলিগুড়ি পুরনিগম

 


দি নিউজ লায়ন;   সপ্তাহে সাতদিন জরুরী ভিত্তিতে খোলা থাকবে শিলিগুড়ি পুরনিগম। শনিবার রবিবারও ছুটির দিনেও মিলবে নাগরিক পরিষেবা। শিলিগুড়ির দায়িত্ব হাতে নিয়েই করোনাকালে জরুরী ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেবের। শুক্রবার সকাল ১০.৩০টায় দপ্তরিয় সময়ের খানিক আগেই শিলিগুড়ি পুরনিগমে প্রবেশ করেন তিনি। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের নিযুক্ত পুর প্রশাসক সুরেন্দ্র গুপ্তার কাছ থেকে দায়িত্বভার হাতে তুলে নিয়েই তিনি প্রয়াত শিলিগুড়ির প্রাক্তন প্রথম মেয়র বিকাশ ঘোষের ছবিতে করজোড়ে প্রণাম জানিয়ে রাজনৈতিক সৌজন্যতার পরিচয় দেন। এরপরই পুরনিগমের বিভিন্ন বিভাগীয় প্রধানদের সঙ্গে জরুরী বৈঠক সারেন তিনি। একইসঙ্গে দায়িত্বভার তুলে নেন প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার, অলক চক্রবর্ত্তি ও বিবেক বৈধ। সংবাসমাধ্যমের মুখোমুখি হয়ে গৌতম দেব জানান শনিবার ও রবিবার সমস্ত পুরকর্মীদের ছুটি বাতিল করা হবে। সপ্তাহে সাতদিনই নাগরিক পরিষেবার জন্য খোলা থাকবে শিলিগুড়ি পুরনিগম।


 ২৪ঘন্টা কাজ হবে। তিনি বলেন সমস্ত কর্মীদের ছুটি বাতিল হবে। শনিবার রবিবার বলে কিছু থাকবে না। রাজ্যের নির্দেশিকা মেনে ৫০%কর্মী নিয়ে কাজ হবে, তবে নির্দিষ্ট দপ্তরিয় সময় ১০.৩০-বিকেল৪.৩০টা পর্যন্ত হাজির থাকতে হবে সকলকে। আবজর্না নিষ্কাষন বিভাগের কর্মীদের সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত কাজ করতে হবে। একইসঙ্গে যে সমস্ত বাম ক্যাডারদের অনৈতিক ভাবে পুরনিগমে কোনো কাজের দায়িত্ব না দিয়ে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে চাকুরী পাইয়ে বসিয়ে রেখেছিলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচায্য। এদিন সেসব কর্মীদের উদ্দেশ্যে সাফ হুঁশিয়ারি দিয়ে নব নিযুক্ত পুর প্রশাসক গৌতম দেব বলেন নাগরিকদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ময়দানে নেমে কাজ করতে হবে সবাইকে। বহু কর্মী আছে যাদের কোনো কাজ নেই। বসে বসে মাইনে পান। এখন থেকে বসে বসে মাইনে পাওয়া যাবে না। বেতন পেলে কাজও করতে হবে। তার সাফ মন্তব্য যাদের কোনো কাজ নেই বসে মাইনে পাচ্ছেন তাদের কাজ দিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে পাঠিয়ে দেবো। বোরো ভিত্তিক নির্দিষ্ট কাজ দেওয়া হবে। একইসঙ্গে বোরো দপ্তরগুলির কাজের সক্রিয়তা বৃদ্ধির কথা জানান তিনি।


 পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব বলেন যুদ্ধকালীন তৎপরতায় করোনা পরিস্থিতিতে নাগরিক পরিষেবা প্রদান করতে হবে।পুরনিগমের হেল্প লাইন নাম্বারকে সক্রিয় করা হবে যাতে নাগরিকেরা সরাসরি সমস্যার কথা জানাতে পারেন। এদিন দিনভর পুরনিগমের হাল হকিকত তদারকির পর শনিবার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও জেলা প্রশাসনকে নিয়ে বৃহত্তর পর্যায়ে শহরের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি। শিঘ্র ডাক পাঠানো হবে শহরের ৪৭টি ওয়ার্ডের প্রাক্তন কো-অর্ডিনেটরদের। সেখানে শিলিগুড়ি নব নির্বাচিত বিধায়ক শঙ্কর ঘোষ ও প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য্যকে বিশেষ ভাবে ডাকা হবে বলে জানিয়ে দেন পুর প্রশাসক বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান গৌতম দেব। তিনি বলেন কোভিড মোকাবিলার ক্ষেত্রে কোনো রাজনীতি নেই, আশা করি কেউই সেটা করবেন না। রাজনীতি হবে অন্য জায়গায়। 


দ্রুত বৈঠক করবেন দার্জিলিং জেলায় নতুন জেলাশাসক ও জলপাইগুড়ি জেলাশাসকের সঙ্গেও।কোভিড সময়ে চারটি বিষয়ের ওপর মূলত অধিক গুরুত্ব আরোপ করছে এই নয়া প্রশাসনিক বোর্ড। সেক্ষেত্রে প্রধান গুরুত্বের তালিকায় থাকছে পুর এলাকায় করোনা পরীক্ষা সর্বাধিক করা,আক্রান্তের চিকিৎসা প্রদান,আক্রান্তের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া ও দেহের সৎকার্য। পুরনিগমের সমস্ত বোরোগুলিতে নিজে সশরীরে পর্যবেক্ষনে যাবেন সেকথাও জানান পুর চেয়ারম্যান গৌতম দেব। বরাবরই ঠান্ডা ঘরে বসে কাজ করা না পসন্দ তাঁর। যার প্রমান মিলেছে তিনি মন্ত্রী থাকাকালীন সময়তেও। শহরে যেকোনো সমস্যায় ময়দানে নেমে সমাধান করেছেন তিনি। আর তার কাজের সেই নিজস্ব সক্রিয়তায় বিন্দুমাত্র ব্যতিক্রম হবে না পুরনিগম পরিচালনার ক্ষেত্রেও তা প্রথম দিনেই জলের মতো সাফ তার মন্তব্যে। এলাকা ঘুরেই কাজের পরিকল্পনা রয়েছে তার। তিনি জানান পুরনিগমের ৫টা বোরো এলাকা পর্যবেক্ষণ করবো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.