রায়দিঘীতে দেওয়ালে নাম মুছে দিয়ে করোনার বার্তা দিলেন তৃণমূলের নব নির্বাচিত বিধায়ক
দি নিউজ লায়ন; শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী বিধানসভা কেন্দ্রের নব নির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলক জলদাতা এদিন ভোটের প্রচারে নিজের দেওয়ালের নাম মুছে, করোনার বার্তা দিলেন অক্সিজেন কনসেনট্রেটারও।রায়দিঘী বিধানসভায় করোনা নিয়ে সাধারণ মানুষজনের মধ্যে সচেতনতায় পথে নামেন রায়দিঘী কেন্দ্রের বিধায়ক অলক জলদাতা।এদিন সকালে মথুরাপুরের দেবীপুরে নিজে হাতে ভোটের সময় লেখা নিজের নাম মুছে, সেখানে করোনা সচেতন নিয়ে বিভিন্ন বার্তা লেখেন তিনি।
এছাড়াও রায়দিঘী বিধানসভার প্রত্যেকটি অঞ্চলের নেতৃত্বের এই কাজ করতে নির্দেশ দেন তিনি। বিকালে রায়দিঘী গ্রামীণ হসপিটালে নতুন অক্সিজেন কনসেনট্রেটার এর উদ্বোধন করেন তিনি।মোট দুটি অক্সিজেন কনসেনট্রেটার এর উদ্বোধন করেন তিনি।মেশিনগুলি জাপান থেকে আনা হয়েছে।এই স্বয়ং ক্রিয়মেশিনে অক্সিজেন তৈরী হলে অনেকটাই অক্সিজেন সংকট কমবে বলে মনে করা হচ্ছে।এই অক্সিজেন কনসেনট্রেটার গুলি দেওয়া হয়েছে মুক্তি নামক স্বেচ্ছাসেবী সংগঠন।
উল্লেখ্য রায়দিঘী গ্রামীণ হসপিটালের উপর নদীমাতৃক পাথরপ্রতিমা ও রায়দিঘী বিধানসভার লক্ষ্যাধিক মানুষ নির্ভরশীল।এই অক্সিজেন কনসেনট্রেটার পেয়ে খুশি এলাকার মানুষজন।নব নির্বাচিত বিধায়ক অলক জলদাতা বলেন ভোটের সময় যে দেওয়াল গুলি লেখা ছিল সেই গুলি মুছে দিয়ে করোনা বিষয়ে লিখে মানুষজনকে সচেতন করে তোলা।পাশাপাশি রায়দিঘী গ্রামীণ হাসপাতালে দুটি অক্সিজেন কনসেনট্রেটার উদ্বোধন করা হয়।ফলে এই অক্সিজেনের ফলে উপকৃত হবে রোগী।

Post a Comment