হুগলি নদীর পাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী বিদেশি জাহাজের ধাক্কা - The News Lion

হুগলি নদীর পাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী বিদেশি জাহাজের ধাক্কা

 


দি নিউজ লায়ন;   নদীর স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাড়ে ধাক্কা মারল একটি পণ্যবাহী বিদেশি জাহাজ।শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার মহকুমা ফলতার ১ নম্বর সেক্টরে হুগলি নদীর পাড়ে।কোটা রাজিন নামে এই বিপদগ্রস্ত সিঙ্গাপুরের জাহাজটি এদিন হলদিয়া থেকে রওনা দিয়েছিল হঠাৎই নদীর স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি ধাক্কা মারে নদীর পাড়ে। তবে এই ঘটনায় কোন হতাহত হয়নি।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন সকালে হলদিয়া বন্দর থেকে পণ্য বোঝাই করে গার্ডেনরিচের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সিঙ্গাপুরি জাহাজ 'কোটা রাজিন'।কিন্তু হুগলি নদীতে স্রোত থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে জাহাজটি। দুপুর বারোটা নাগাদ ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আওতাধীন এক নম্বর সেক্টরের কাছে হুগলি নদীর পাড়ে ধাক্কা মারে জাহাজটি।সেখানেই আটকে পড়ে জাহাজ।তবে স্থানীয়দের সহযোগীতায় তড়িঘড়ি নাবিক সহ স্ক্রু মেম্বারদেরকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ফলতা থানার পুলিশ চলে আসে ঘটনাস্থলে।পোর্ট ট্রাস্টের আধিকারিকরাও এসে সরেজমিনে খতিয়ে দেখেন। আপতত জাহাজটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে৷ তবে এই ঘটনায় হতাহতের কোন খবর নেই বলেই জানিয়েছে পোর্ট ট্রাস্ট।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.