হাসপাতাল থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ করোনা রোগী
দি নিউজ লায়ন; চিকিৎসা চলাকালীন হাসপাতাল থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেলো এক করোনা আক্রান্ত রোগী। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাতোয়ারা কোভিড হাসপাতালেl হাসপাতাল ও পুলিশ সুত্রে জানাগিয়েছে,পুরুলিয়া বাগমুন্ডি থানার তুন্তুরি এলাকার বাসিন্দা বছর ৭৩ মদন মোহন মাহাতো গত ২৫ এপ্রিল করোনা সংক্ৰমিত হয়ে পুরুলিয়া হাতোয়াড়া কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অবসর প্রাপ্ত সরকারি কর্মী।
তার পরিবারের অভিযোগ, এরপরেই হটাৎ করে চিকিৎসা রত অবস্থায় হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান তিনি। তার পরিবারের দাবি, গত ৪ ইমে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মদনবাবু হাসপাতল থেকে নিখোঁজ রয়েছেl তাকে খুজেও পাওয়া যাচ্ছে না। এই ঘটনার কথা জানতে পেরে হতাশ হয়ে পড়েছেন মদনবাবুর পরিবারের সদস্যরা। মদনবাবুর মেয়ে প্রতিমা মাহাতো জাননিয়েছে, গত ২৫ এপ্রিল করণা সংক্রমিত হয়ে বাবাকে নিয়ে দেবেন মাহাতো সদর মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতোয়ারা কোভিড হাসপাতালে ভর্তি করি।
ভর্তি পর থেকেই হাসপাতাল তরফ থেকে রোগীর কোনো খোঁজ খবর দেওয়া হচ্ছিল না। হঠাৎ করেই ৪ ই মে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তাদের রোগী নিখোঁজ রয়েছে।কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। কী ভাবে যে নিখোঁজ হয়ে গেলেন কিছুই বুঝতে পারছি না।হাসপাতালের তরফে সুকমল বিষয়ী বলেন, ওই রোগীকে পাওয়া যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। যদিও মদন মোহন বাবুবে দ্রুত ফেরানোর দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment