পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে পুলিশকে ঘিরে বিক্ষোভ ও রাজ্য সড়ক অবরোধ
দি নিউজ লায়ন; পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা,পুলিশকে ঘিরে বিক্ষোভ,রাজ্য সড়ক অবরোধ স্থানীয় বাসিন্দাদের পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে স্থানীয় বাসিন্দাদের।এলাকায় উত্তেজনা । সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার কালিকাপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে চন্দ্রকোনা থানার কালিকাপুর এলাকায় ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের উপর একটি মোটর সাইকেলের করে যাতায়াতকারী দুই বাইক আরোহী কে দ্রুতবেগে আসা একটি চার চাকার গাড়ি সজোরে ধাক্কা মারে এতে গুরুতর আহত হয় দুইজন। যদিও ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর বলে স্থানীয়রা জানায়।আর এতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা, তাদের দাবি জনবহুল এলাকায় তিন মাথা মোড় হলেও অধিকাংশ সময় এখানে ট্রাফিক পুলিশ থাকে না বলে অভিযোগ।
ট্রাফিক পুলিশ না থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের আরো অভিযোগ প্রতি নিয়ত এখানে দূর্ঘটনা ঘটলেও পুলিশ কে এখানে একটি হাম্পের দাবি ও ট্রাফিক পুলিশের কথা বলা হলেও পুলিশ কোন ব্যাবস্থা নেয়নি। সোমবার আবার এইদুর্ঘটনা টি ঘটে। যার ফলে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভের জেরে প্রায় ১ ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে যায় ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক। ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

Post a Comment