ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে গ্রেপ্তার ১
দি নিউজ লায়ন; ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে খণ্ডঘোষ থানা এলাকায়। ধৃতের নাম যাদব বাগ। খণ্ডঘোষ থানার বাদুলিয়ায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, ভোটের ফল প্রকাশের পর এলাকার চায়ের দোকানে ও হোটেলে নানা আপত্তিকর মন্তব্য করেছে যাদব।
এছাড়াও ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করেছে সে। এর ফলে এলাকায় যে কোনও সময় অশান্তি বাধতে পারে। অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এনিয়ে খণ্ডঘোষের বাসিন্দা বাবলু খান থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৫০৫(১)(বি)(সি)(২) ধারায় মামলা রুজু হয়েছে।
তারপরই সোমবার সকালে খণ্ডঘোষ থানার নিশ্চিন্তপুর মোড় থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। ধৃতের মোবাইলটি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে মঙ্গলবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

Post a Comment