বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু - The News Lion

বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু

 


দি নিউজ লায়ন;    পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে গাজোল থানার কৃষ্ণপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে,  চার চাকার একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।  মৃত ব্যক্তির নাম অনিল সরকার বয়স (৫০)।  পরিবারের রয়েছে স্ত্রী ফাল্গুনী সরকার ও দুই ছেলে মেয়ে। 


স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে,  রবিবার রাতে বাড়ির পাশে দাঁড়িয়েছিলেন ওই ব্যক্তি। সময় পেছন দিক থেকে একটি বোলেরো গাড়ি সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুতর আহত হন অনিল সরকার নামে ওই ব্যক্তি। 


তারপর স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যায় গ্রামীণ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। মৃত্যুর পরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.