আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার, তদন্তে পুলিশ
দি নিউজ লায়ন; আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পটাশপুর থানার পুলিশ। ধৃত বিজেপি সমর্থক, নাম নিতাই কর। ধৃতের বাড়ী পটাশপুর থানার পুরুষোত্তমপুর গ্রামে। ধৃতকে কাঁথি আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নাকচ করে দেন। গ্রেফতার নিতাই এলাকায় বিজেপি কর্মী হিসাবে পরিচিত। নিতাই করের আগেও কয়েকজন বিজেপি কর্মীর বাড়ি থেকে বোমা ও বন্দুক উদ্ধার হওয়ার ঘটনায় আতঙ্কিত এলাকায় বাসিন্দারা। জানা গেছে, ভোটে ফল গণনার পর বিভিন্ন এলাকায় অশান্তি চলছে। কোথাও বাড়ী ভাঙচুর, মারধর, লুঠপাট, মহিলার শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
কয়েক দিন পটাশপুর থানার বিভিন্ন এলাকায় অশান্তি লেগেই রয়েছে। অশান্তি রুখতে তৎপর পুলিশ প্রশাসন। লাগাতার পুলিশি টহল চলছে। আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে ওই যুবক। পুলিশ দেখে পালানোর চেষ্টা করে। পিছু ধাওয়া করে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ একটি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে। পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী বলেন " রাতেই আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। যদিও তদন্তে কারণে আর বেশি কিছু জানাতে রাজী হয়নি তিনি "।

Post a Comment