বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত একই পরিবারের শিশুসহ 5
দি নিউজ লায়ন; বিয়েবাড়ি থেকে ফেরার পথে টোটো ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক শিশু সহ পাঁচজনের মৃত্যু হল। আহত হয়েছেন আরো চার জন। আহতদের রায়গঞ্জ এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার চাভোট গ্রামে ৩৪ নম্বর জাতীয় সড়কে।
জানা গেছে, ইটাহার গার্লস উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বিয়ের অনুষ্ঠান বাড়ি থেকে বুধবার গভীর রাতে বাড়ি ফিরছিল ইটাহার থানার চাভোট গ্রামের পরিবার। একটি টোটোতে সাতজন যাত্রী এবং মোটরবাইকে শিশু সন্তানকে নিয়ে বুধবার বাড়ি ফিরছিলেন চাভোট গ্রামের বাসিন্দারা। সে সময় মালদার দিক থেকে আসা একটি লড়ি টোটোকে মুখোমুখি ধাক্কা মারে। পেছনেই ছিল মোটরবাইক। দ্রুতগতিতে আসা লড়িটির ধাকায় দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই টোটো চালক, দুই শিশু সহ চারজনের মৃত্যু হয়। রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজে নিয়ে আসার পর আরো একজনের মৃত্যু হয়েছে।
আহত হয়েছে আরো চারজন।আহতদের রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। দুইজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সুত্রে জানা গেছে মৃতরা হলেন স্বপন দাস(৪০) টোটো চালক, পিঙ্কি দাস(৩২), ইশান দাস(২),অনির্বান বসাক(১৪) এবং পঞ্চমী দাস(১৫)। ঘাতক লড়িটিকে আটক করতে না পারলেও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment