পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাদ‍্যক্ষ এবং খেজুরির প্রাক্তন বিধায়ককে বহিষ্কার করল তৃণমূল - The News Lion

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাদ‍্যক্ষ এবং খেজুরির প্রাক্তন বিধায়ককে বহিষ্কার করল তৃণমূল

 


দি নিউজ লায়ন;   দলবিরোধী কাজের জন‍্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও খেজুরীর প্রাক্তন বিধায়ককে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল। তৃণমূল সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী ও খেজুরীর প্রাক্তন বিধায়ক রণজিৎ মণ্ডল বিধানসভা ভোটে দলের হয়ে কাজ করেননি। চক্রান্ত করে পূর্ব মেদিনীপুরের একাধিক বিধানসভায় বিজেপি কে সুবিধা পাইয়ে দেবার চেষ্টা করেছেন রঞ্জিত মণ্ডল এর বিরুদ্ধে অভিযোগ খেজুরি বিধানসভায় শুভেন্দুর সঙ্গে মিলে চক্রান্ত করে তৃণমূলকে হারিয়েছেন বিজেপির হয়ে ভোট করেছিলেন তিনি।


 দলের অভ্যন্তরীণ তদন্তে এই তথ্য উঠে আসার পর শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানানো হয় তাদের নির্দেশে গত শুক্রবার দলের পূর্ব মেদিনীপুর জেলার কোর কমিটির বর্ধিত সাংগঠনিক সভায় দলবিরোধী কাজের জন‍্য দুজনকেই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় । শুক্রবার তমলুকের নিমতৌড়ী শিক্ষক ভবনে এই সভা আয়োজিত হয়। সভায় জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য গণ ছাড়াও বিধানসভার জয়ী ও পরাজিত দলীয় প্রার্থীরা উপস্থিত ছিলেন। 


সভায় সভাপতিত্ব করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ডঃ সৌমেন মহাপাত্র। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কো অর্ডিনেটার অর্ধেন্দু মাইতি, সহকারী সভাধিপতি সেক সুপিয়ান, জেলা কো অর্ডিনেটার মামুদ হোসেন, বিধায়ক সুকুমার দে, বিধায়ক তিলক চক্রবর্তী, বিধায়ক  ফিরোজা বিবি, বিধায়ক তরুণ মাইতি, জেলা সাধারণ সম্পাদক তরুণ জানা, জেলা কো অর্ডিনেটার দেবপ্রসাদ মন্ডল, সোমনাথ বেরা,ডাঃ পার্থ প্রতিম দাস, স্বপন নস্কর,ডাঃ সংগ্রাম দলুই সহ প্রমুখ নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.