উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে বসছে অক্সিজেন প্ল্যান্ট - The News Lion

উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে বসছে অক্সিজেন প্ল্যান্ট

 


দি নিউজ লায়ন;  করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেনের সংকট মেটাতে এবার উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতলে বসছে অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট। সূত্রের খবর বৃহস্পতিবার প্লান্টের জায়গা পরিদর্শন করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর দ্রুত প্লান্ট এর কাজ শুরু হবে।  রাজ্যের বিভিন্ন হাসপাতালে পাশাপাশি গত কয়েকদিন ধরে উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেনের সমস্যা দেখা দিচ্ছে। ফলে চরম সমস্যায় পড়েছে রোগীরা। বিশেষ করে করোনা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাচ্ছে। আর এবার এই সমস্যা মেটাতে উদ্যোগী হন রাজ্য সরকার।


 সূত্রের খবর  রাজ্যের বিভিন্ন হাসপাতালের পাশাপাশি উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে বসতে অক্সিজেন প্লান্ট। প্রশাসন সূত্রে খবর ডিআরডিও এবং হাইটস এর সহায়তায় এই অক্সিজেন প্লান্ট তৈরি হচ্ছে। প্রশাসন সূত্রে খবর অক্সিজেন তৈরি হয়ে গেলে হাসপাতালের ৩০০ রোগীর অক্সিজেনের সমস্যা মিটবে।  এই প্রসঙ্গে উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার ডাঃ সুদীপ রঞ্জন কাড়ার জানান হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসলে চিকিৎসা পরিষেবা আরো উন্নত হবে।  অক্সিজেন প্লান্ট প্রসঙ্গে বিধায়ক পুলক রায় জানান মা মাটি সরকার মানুষের সরকার।সেটা আর একবার প্রমানিত হয়ে গেল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.