শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদে বসতে চলেছেন রাজ্যের প্রাক্তন পর্যটন মন্ত্রী গৌতম দেব
দি নিউজ লায়ন; শুক্রবার থেকে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদে বসতে চলেছেন রাজ্যের প্রাক্তন পর্যটন মন্ত্রী গৌতম দেব। দায়ি
ত্ব নিয়েই কোভিড মোকাবিলায় সর্বাধিক গুরুত্ব দিয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে এগোতে চান তিনি। বৃহস্পতিবার রাজ্যের তরফে শিলিগুড়ি পুরনিগমের চার সদস্যের পুর প্রশাসক বোর্ড গঠনের নয়া নির্দেশিকা জারি করা হয়। পুর কমিশনারকে জানানো হয় তা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদের দায়িত্বভার দেওয়া হয়েছে। প্রশাসক বোর্ডের সদস্যপদের রাখা হয়েছে রঞ্জন সরকার, অলক ভক্ত, বিবেক বৈধকে। এদিন নির্দেশিকা জারির পরই নতুন পদের দায়িত্ব পেয়ে গৌতম দেব জানান করোনা পরিস্থিতিকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে।
তিনি বলেন পুর ও নগরোন্নয়ন দপ্তর ও কলকাতার পুর প্রশাসক ববি হাকিম সাথে কথা হয়েছে। সামনে করোনা পরিস্থিতি মোকাবিলা করাই মূল লক্ষ্য। শুক্রবার সকাল ১০.৩০নাগাদ পুরনিগমে নিজ দায়িত্বভার বুঝে নেবেন তিনি। প্রথম দিনই তিনি প্রাথমিক পর্যায়ের একটি বৈঠক করবেন পুরনিগমের বিভাগীয় আধিকারিকদের সঙ্গে। গুরুত্ব দেওয়া হবে কোভিড পরিস্থিতির ওপর। শনিবার স্বাস্থ্য বিভাগীয় আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন, শহরের হুঁ হুঁ করে বাড়তে থাকে সংক্রমনের বিষয়ে আলোচনা করা হবে। গৌতম দেব বলেন আমার কাজের পদ্ধতি আলাদা। আমি এলাকায় ঘুরে কাজ করি। করোনার সময়তে যাতে শহরের নাগরিকেরা রাজ্য সরকারের চিকিৎসা ব্যবস্থার যাবতীয় সুবিধা পান তার সুযোগ করে দেওয়া ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয়ের কাজে গুরুত্ব দেবো।
শহরের বাজার ঘাটে কোভিড বিধি ও রাজ্যের নির্দেশিকা মানা হচ্ছে কিনা সে বিষয়টি নিজে খতিয়ে দেখার কথাও জানান তিনি।তিনি বলেন এই কঠিন পরিস্থিতিতে যারা ওয়ার্ড প্রাক্তন কোঅর্ডিনেটর রয়েছেন তাদেরও কিছু দায়িত্ব নিতে হবে।তাদের সাহায্য চাইবো,তাদের নিয়ে টিম গঠন করে করোনা মোকাবিলায় কাজ করা হবে।পাশাপাশি পাড়ায় পাড়ায় ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করে করোনার কঠিন সময়তে তাদের সহায়তা চাওয়া হবে। একইসঙ্গে বাম বোর্ডের প্রাক্তন মেয়র অশোক বাবুর সময় থেকে বিগত ছয় বছর শিলিগুড়ি শহরবাসীকে পানীয় জল নিয়ে ভোগান্তির স্বীকার হতে হয়েছে। দায়িত্ব নিয়েই পানীয় জলের দীর্ঘ সমস্যার বিষয়টি সহ নালা নর্দমা আবর্জনার নিষ্কাষনে নজর দেবেন বলে জানান গৌতম দেব।
রঞ্জন সরকার জানান যেসব বিষয়গুলি নিয়ে দীর্ঘদিন ধরে শহরবাসীকে সমস্যায় পড়তে হয়েছে সেসব ক্ষেত্রগুলিতে নজর দেবে নতুন প্রশাসক বোর্ড।পিছিয়ে পড়া শিলিগুড়িকে নাগরিক পরিষেবার নিরীখে এগিয়ে আনাই লক্ষ্য। অন্যদিকে প্রাক্তন প্রশাসক ও মেয়র অশোক ভট্টাচায্য রাজ্যের এই সিদ্ধান্ত সঠিক হয়নি বলে ফের একবার তাজিয়া খাড়া করেন। যদিও তিনি বলেন আমি হেরে গিয়েছে আমি পুনরায় দায়িত্ব গ্রহন করবো না সে সিদ্ধান্তই নিয়েছিলাম। যদিও গৌতম দেব জানান অশোক বাবু দীর্ঘ ছয় বছর ধরে পুরনিগমের বোর্ডে থেকে শহর পরিচালনা করেছেন,তার সঙ্গে পুরনিগম পরিচালনার বিষয়ে কথা বলবো। তার অভিজ্ঞতা ও কাজের ক্ষেত্রে তার সহায়তা নেবো।

Post a Comment