কেশপুরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী,অভিযোগ বিজেপির বিরুদ্ধে - The News Lion

কেশপুরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী,অভিযোগ বিজেপির বিরুদ্ধে

 


দি নিউজ লায়ন;   পশ্চিম মেদিনীপুরের কেশপুরের কলকলি গ্রামে ভাজপা আশ্রিত দুষ্কৃতীদের হামলায় গুলিবিদ্ধ  এক তৃণমূল কর্মী। তাঁর নাম জারজেশ আলী । রবিবার রাতে ভোট গণনা সেরে তৃণমূল কর্মীরা গ্রামে ফিরে আবির খেলছিলেন। সেই সময় বিজেপি কর্মীরা এসে আবির খেলা বন্ধ করতে বলে হুঁশিয়ারি দেয়া হয় কোন রকম জয়োল্লাস করা যাবে না। এই নিয়ে দুপক্ষের বচসা বেঁধে যায়। আচমকা বিজেপির দুষ্কৃতীরা গুলি চালালে ওই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন। তাঁকে প্রথমে কেশপুর ব্লক হাসপাতালে ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক ।


ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেশপুর থানার পুলিশ।পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।কেশপুরের নব নির্বাচিত তৃণমূলের বিধায়ক শিউলি সাহা বলেন নির্বাচনে হেরে গিয়ে শান্ত কেশপুরকে অশান্ত করে তোলার জন্য বিজেপি ওই ঘটনা ঘটিয়েছে।তিনি দলীয় কর্মীদের শান্ত থাকার নির্দেশ দেন।সেই সঙ্গে তিনি কেশপুর থানার পুলিশকে ওই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছে তাদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন। যদিও তৃণমূল কংগ্রেসের আনা অভিযোগ স্থানীয় বিজেপি দলের নেতারা অস্বীকার করেছেন।কেশপুর থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.