দুর্যোগে মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন শংকর দোলই
দি নিউজ লায়ন; ঝড়ের তাণ্ডব সামলাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভার-১নং,২নং,ও ১০নং ওয়ার্ড ও ঘাটাল ব্লকের ৫নং অঞ্চলের-বীরসিংহ বুথ, পাতরা বুথ, নকুড় বাজার বুথ, সিংহ ডাঙ্গা বুথ, ৬নং অঞ্চলের-হরিনগর বুথ ও মোহান চক। ১নং অঞ্চলের গোবিন্দপুর। মনসুকা ও ঘাটাল এলাকায় রিলিফ সেন্টারগুলি বুধবার পরিদর্শন করলেন ঘাটাল বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক -শঙ্কর দোলই।
যাতে রিলিফ সেন্টারে নিয়ে আসা মানুষ গুলোর অসুবিধা না হয় সেই বিষয়গুলি তিনি খতিয়ে দেখেন।ত্রাণ শিবিরে থাকা মানুষদের সাথে তিনি কথা বলেন।বিধান সভা নির্বাচনে বিজেপির শীতল কপাট এর কাছে সামান্য ভোটে হেরে যান ঘাটাল এর দুবারের তৃণমুল কংগ্রেসের বিধায়ক শংকর দোলই ।বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর ও তিনি মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করছেন।
তাই বুধবার সকাল থেকেই বিভিন্ন ত্রাণ শিবিরে গিয়ে যেমন মানুষজনের সাথে কথা বলেছেন এবং ত্রাণশিবিরে থাকা মানুষেরা সঠিকভাবে পরিষেবা পাচ্ছে কিনা তাও খোঁজ নিয়েছেন। সেই সঙ্গে দুর্গত মানুষদের বাড়িতে খাবারও পৌঁছে দিয়েছেন। প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই
এর ভূমিকায় খুশি এলাকার মানুষজন।তবে ঘাটালের মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেই বিজেপির বিধায়ক শীতল কপাট কে কিন্তু বুধবার দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে দেখা যায় নি ।

Post a Comment