ত্রাণ শিবিরে গিয়ে দুর্গত মানুষদের সাথে কথা বললেন শিউলি সাহা - The News Lion

ত্রাণ শিবিরে গিয়ে দুর্গত মানুষদের সাথে কথা বললেন শিউলি সাহা

 


দি নিউজ লায়ন;   বুধবার ঘূর্ণিঝড় এর প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কেশপুর বিধানসভা এলাকায় দুর্গত মানুষদের নিরাপদ স্থানে রাখার জন্য বেশ কয়েকটি ত্রাণ শিবির করা হয়েছে। বুধবার সেই ত্রাণ শিবিরে গিয়ে দুর্গত মানুষদের সাথে কথা বললেন কেশপুরের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা। তিনি প্রতিটি ত্রাণশিবিরে গিয়ে শিবিরে থাকা দুর্গতরা ঠিকমতো খাওয়া-দাওয়া করছে কিনা তাও খতিয়ে দেখেন।


 সেই সঙ্গে তিনি কেশপুর বিধানসভা এলাকায় যেখানে মানুষ বিপদে পড়েছেন সেখানেই বুধবার দুর্যোগকে দূরে সরিয়ে রেখে তিনি ছুটে গিয়েছেন। তিনি দুর্গত মানুষদের সাথে কথা বলেছেন। তিনি বলেন রাজ্য সরকার মানুষের পাশে রয়েছে। তাই ঝড় নিয়ে কেউ আতঙ্কিত হবেন না ভয় পাবেন না। আপনারা ত্রাণশিবিরে থাকবেন। কেউ বুধবার রাতে বাড়ি যাবেন না। 


আপনাদের থাকার ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কেশপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা  যেভাবে বুধবার কেশপুরের বিভিন্ন এলাকায় ছুটে গিয়েছে তা দেখে খুশি এলাকার বাসিন্দারা। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনরাত এক করে কাজ করছেন মানুষকে সেবা দেওয়ার জন্য। তাই এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের পাশে থাকার জন্য তিনি কেশপুরের প্রতিটি এলাকায় গিয়ে  মানুষএর পাশে থাকার আশ্বাস দেন।তিনি কেশপুরে থেকেই বর্তমান প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে ও জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.