বিধায়কের বাড়িতেই রক্তদান শিবির - The News Lion

বিধায়কের বাড়িতেই রক্তদান শিবির


দি নিউজ লায়ন;   করোনা আবহাওয়ায় রক্তের সংকট মেটাতে এবার নিজের বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করল আমতা কেন্দ্রের নব-নির্বাচিত বিধায়ক সুকান্ত পাল। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বুধবার নিজের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের নিয়ে আমতার তাজপুরে নিজের বাড়িতে এই রক্তদান শিবির করল বিধায়ক সুকান্ত পাল। সূত্রের খবর এদিন ৩৭ জন রক্ত দান করেন। অন্যদিকে বিধায়কের এই উদ্যোগ খুশি সাধারণ মানুষ।


প্রতিবছর গ্রীষ্মকালীন রক্তের সংকটে ভোগে আমাদের রাজ্য। আর এইবছর করোনা সংক্রমণের কারণে এই সংকট আরোও প্রকট হয়েছে। রক্তের এই সংকটের সাধারণ মানুষের পাশাপাশি সমস্যায় পড়েছে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা। বিশেষ করে এই বছর সেভাবে রক্তদান শিবির না হওয়ায় প্রতিটি ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। আর এই সংকট মেটাতে এবার এগিয়ে এলেন আমতার বিধায়ক সুকান্ত পাল। বুধবার নিজের নিকট আত্মীয় এবং কয়েকজন বন্ধুবান্ধবদের নিয়ে বাড়িতেই রক্তদান শিবিরের আয়োজন করলেন এই বিধায়ক। 


করোনা পরিস্থিতির মাঝে এই অভিনব উদ্যোগ সম্পর্কে বিধায়ক সুকান্ত পাল জানান করোনা মোকাবিলার মাঝেও আমাদের রক্তের প্রয়োজনের কথাটা ভুলে গেলে চলবেনা। প্রতিবছর এই সময় একাধিক রক্তদান শিবির হলেও এই বছর করোনা পরিস্থিতিতে রক্তদান শিবির প্রায় হচ্ছেনা বললেই বলা চলে। আর সেই কারণেই আমি বাড়িতেই রক্তদান শিবিরের আয়োজন করলাম। তিনি জানান একজন জনপ্রতিনিধি হিসেবে এটা আমার দায়িত্ব আর আমি সেই দায়িত্ব পালন করলাম। অন্যদিকে বিধায়কের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। তাদের মতে বিধায়কের এই উদ্যোগ মানুষের মনে আস্থা যোগাবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.