বৃষ্টিতে শস্যগোলায় ধানের ক্ষতি - The News Lion

বৃষ্টিতে শস্যগোলায় ধানের ক্ষতি

 


দি নিউজ লায়ন;  বৃষ্টিতে শস্যগোলায় ধানের ক্ষতি। বিঘের পর বিঘে কাটা ধান জলে ভাসছে। বৃষ্টিতে এমনই অবস্থা শস্যগোলা পূর্ব বর্ধমান জেলায়। খণ্ডঘোষ থেকে পূর্বস্থলী। কিংবা মেমারি থেকে আউশগ্রাম সব জায়গাতেই জোরকদমে ধান কাটার কাজ শুরু হয়েছে। জেলা কৃষি আধিকারিক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ১ লক্ষ ৭১ হাজার ৬৯৫ হাজার হেক্টর জমিতে এবার বোরোধানের চাষ হয়েছে জেলায়। তার মধ্যে ডিভিসির সেচ খালের জলে চাষ হয়েছে ১ লক্ষ হাজার হেক্টরের মত জমিতে। বাকী চাষ হয়েছে  নলকূপের জলে। এমনিতেই জমি ভিজে থাকায় ধানকাটা মেশিন হারভেস্টার নামানো যাচ্ছে না। এর মধ্যে ফের বৃষ্টিতে মাথায় হাত শস্যগেলা বোরোচাষীদের। জেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, এখন পর্যন্ত মাত্র ৩০ শতাংশ জমির ধান মাঠ থেকে চাষীরা তুলতে পেরেছেন। বাকী ধান সবই মাঠে পড়ে আছে। 


এমনিতেই কোভিডের জন্য মানুষজন বিভিন্ন সমস্যায় ভুগছেন। পরিবহন ব্যবস্থা আংশিক লকডাউনের জন্য নড়বড়ে হয়ে পড়েছে। বাইরে থেকে শ্রমিকরা ধান কাটতে আসতে পারছে না। ফলে চাষীরা তাড়াতাড়ি ধান মাঠ থেকে তুলতে পারছেন না। অন্যদিকে, প্রকৃতির এই খামখেয়ালি মেজাজে চরম সংকটে বোরোচাষীরা। জমিতে  কাটা  ধান জলে ডুবে যাওয়ায় ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন তাঁরা। ধানে কল বেড়িয়ে যাওয়ার পাশাপাশি, সেই সঙ্গে ধানের রং বদলে যাওয়ার আশঙখা। ধানের রঙ বদলে গেলে সেই ধান বিক্রি করতে সমস্যায় পড়বেন চাষিরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.