সেগুন কাঠ বোঝাই একটি লরি বাজেয়াপ্ত করেছে বন দপ্তর - The News Lion

সেগুন কাঠ বোঝাই একটি লরি বাজেয়াপ্ত করেছে বন দপ্তর

 


দি নিউজ লায়ন;   সেগুন কাঠ বোঝাই একটি লরি বাজেয়াপ্ত করেছে বন দপ্তর। কাঠ পাচারে জড়িত থাকার অভিযোগে লরিটির চালক সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সুশীল কুমার রায় ও সুধীর রায়। বিহারের ফরিদপুর থানার সাহাপুরে তাদের বাড়ি। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কাঠ বোঝাই লরিটি দুর্গাপুরের দিক থেকে জাতীয় সড়ক ধরে আসছিল। 


থানার রাকোনা মোড়ে সন্দেহ হওয়ায় বনদপ্তরের রেঞ্জ অফিসার সুভাষ চন্দ্র পাল লরিটিকে আটকান। লরিটিতে ৮৮টি সেগুনের টিক রয়েছে। কাঠের বৈধ কোনও কাগজপত্র গাড়িটির চালক সুশীল দেখাতে পারেনি। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, অসম থেকে অবৈধভাবে কাঠ কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। এরপরই কাঠ পাচারের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়। বর্ধমানে রমনাবাগান অভয়ারণ্যে বাজেয়াপ্ত হওয়া কাঠ রাখা হয়েছে। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২৫ মে ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.