এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার তার স্ত্রী ও ছেলে - The News Lion

এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার তার স্ত্রী ও ছেলে

 


দি নিউজ লায়ন;   রবিবার দুপুরে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর  জেলার গড়বেতা দুই ব্লকের অন্তর্গত  গোয়ালতোড় থানার ফতেসিংপুর গ্রামে।মৃত ব্যক্তির নাম গৌতম লোহার।তার বয়স প্রায় ৪০ বছর।স্থানীয় সূত্রে জানা যায় যে তার পরিবারে প্রায় অশান্তি লেগেই ছিল।রবিবার দুপুরে গৌতম লোহার কে মাটিতে ফেলে তার স্ত্রী ও ছেলে চেলা কাঠ ও বাঁশ দিয়ে পিটিয়ে মেরে দেয়।ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।


বিষয় টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ফোন করে বিষয়টি গোয়ালতোড় থানার পুলিশকে জানায়।খবর পেয়ে গোয়ালতোড় থানার পুলিশ ফতেসিংপুর গ্রামে গিয়ে গৌতম লোহারের মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।


সেই সঙ্গে গৌতম লোহার কে পিটিয়ে খুন  করার অভিযোগে তার স্ত্রী ও ছেলেকে গ্রেফতার  করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে।যে ভাবে গৌতম লোহার কে প্রকাশ্য দিবালোকে মাটিতে ফেলে তার স্ত্রী ও ছেলে  পিটিয়ে খুন করেছে তা নিয়ে ফতেসিংপুর  গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা গৌতম লোহার কে পিটিয়ে খুন করার ঘটনায় অভিযুক্ত তার স্ত্রী ও ছেলে কে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন গোয়াল তোড় থানার পুলিশ প্রশাসনের কাছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.