নাম ঘোষণা হওয়ার পর থেকেই মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে মানুষের ঢল
দি নিউজ লায়ন; মন্ত্রীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষের মাইকেল নগর এর বাড়িতে মানুষের ঢল। সকাল থেকে মন্ত্রী রথীন ঘোষের বাড়ির সামনে চলছে আবির খেলা এবং রসগোল্লা বিতরণ। এলাকার মানুষের পাশাপাশি পথচলতি মানুষ সবাই আসছেন অভিনন্দন জানাতে তিনবারের বিধায়ক রথীন ঘোষ মন্ত্রী হবার জন্য।
এদিন রথীন ঘোষ ভোটারদের অভিনন্দন জানিয়ে বলেন দল ও সরকার তাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা তিনি অক্ষর অক্ষর এ পালন করবে। যেহেতু তিনি করণা আক্রান্ত তাই সরাসরি মন্ত্রিসভার শপথ গ্রহণে অংশগ্রহণ করতে পারছেন না। বাড়িতেই ভার্চুয়াল শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। এবং ভার্চুয়াল ক্যাবিনেট মিটিং এ তিনি অংশ নেবেন বলে জানান।
Post a Comment