জাতীয় সড়কে দুর্ঘটনা আহত ১০ - The News Lion

জাতীয় সড়কে দুর্ঘটনা আহত ১০



দি নিউজ লায়ন      দাঁড়িয়ে থাকা লরির পেছনে বাসের ধাক্কায় আহত হল ১০ পরিযায়ী শ্রমিক। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া নরেন্দ্র মোড়ে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে কেরল থেকে ৩০ জন পরিযায়ী শ্রমিক নিয়ে একটি বাস মুর্শিদাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল। সোমবার ভোর রাত ৩ টে ৩০ নাগাদ ১৬ নং জাতীয় সড়কে নরেন্দ্র মোড়ের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বাসের ১০ যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর উলুবেড়িয়া থানার পুলিশ আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ লরিটিকে আটক করলেও চালক পলাতক।


অন্যদিকে সোমবার সকালে বাগনান শ্যামপুর রোডে গুনিন পাড়া পেট্রোল পাম্পের কাছে তিনটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ২ বাইক আরোহী আহত হয়। স্থানীয় সূত্রে খবর সোমবার সকাল ৭ টা নাগাদ এক বাইক আরোহী পেট্রলপাম থেকে বাইকে তেল ভরে রাস্তায় ওঠার সময় শ্যামপুরের দিক থেকে এবং বাগনানের দিক থেকে দুটি বাইক আসলে তিনটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুই বাইক আরোহী আহত হয়। তাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.