বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল গাজোলের এক ভাজপা নেতার - The News Lion

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল গাজোলের এক ভাজপা নেতার

 


দি নিউজ লায়ন;   বাড়িতে বিয়ের অনুষ্ঠানের মধ্যেই  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল গাজোলের এক ভাজপা নেতার। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে গাজোল থানার বাবুপুর গ্রাম পঞ্চায়েতের ঝাড়সাবৈল গ্রামে । বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর গুরুতর জখম ওই বিজেপি নেতাকে উদ্ধার করে পরিবারের লোকেরা চিকিৎসার জন্য গাজোল গ্রামীণ হাসপাতাল উদ্ধার করে নিয়ে আসেন। 


সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃত বিজেপি নেতার নাম মাধব চন্দ্র রায় (৩৯)।  তিনি পেশায় গাজোলের  একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের শিক্ষক ছিলেন।  


গাজোল ব্লকের বাবু পুর গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির জেড পি মণ্ডল সম্পাদক ছিলেন তিনি। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মাধববাবুর বাড়িতে এদিন তার একসঙ্গে দুই আত্মীয়র বিয়ের অনুষ্ঠান চলছিল। এদিন সকালে গোয়াল ঘরে যাওয়ার সময় একটি বিদ্যুতের তার পায়ে জড়িয়ে যায় । সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হন মাধববাবু। পরে তার মৃত্যু হয।

গাজোল থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.