মাথাভাঙ্গায় প্রায় ২৫ লক্ষ টাকার বিদেশী মদ সহ গ্রেপ্তার 3 - The News Lion

মাথাভাঙ্গায় প্রায় ২৫ লক্ষ টাকার বিদেশী মদ সহ গ্রেপ্তার 3

 


দি নিউজ লায়ন;   বৃহস্পতিবার গভীর রাতের গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ প্রায় ২৫ লক্ষ টাকার বিদেশী মদ উদ্ধার করে। মদসহ গাড়ি এবং চালকসহ তিনজন কে মাথাভাঙা থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় হায়দার আলী, সাদিক হোসেন এবং মোজাহিদুল শেখ নামে ৩ জনকে আটক করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ। 


এদিন মাথাভাঙ্গা থানায় সাংবাদিক সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি জানান, গতকাল গভীর রাতে মাথাভাঙ্গা কলেজ মোড়ে একটি ট্রাকে করে বাস বোঝাই করা আসাম থেকে বিহারের দিকে যাচ্ছিল সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙ্গা থানার আইসি বিশ্বাশ্রয় সরকারের নেতৃত্বে একটি পুলিশের দেওয়াল ওই ট্রাকটিকে আটক করে। সেখান থেকে প্রায় ৩৫০ পেটিতে ১১২৪৪ টি মদের বোতল মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় ২৫ লক্ষ টাকা।


তিনি আরো জানান, ওই মদ আসাম থেকে বিহারের দিকে যাচ্ছিল। যেহেতু বিহারে মদ নিষিদ্ধ রয়েছে তাই অবৈধভাবে বিহারে অভিমতগুলো চড়া দামে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে মনে করছে তারা। এই প্রথম মাথাভাঙ্গা থানার পুলিশ এতগুলো মদের বোতল উদ্ধার হয়েছে। আগে কখনো বিপুল পরিমাণ মদ উদ্ধার হয়নি মাথাভাঙ্গায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.