করোনা থেকে শিশুদের বাঁচাতে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় পিকু বিভাগ চালুর নির্দেশ দিলেন সুনীল রায়
দি নিউজ লায়ন; করোনা থেকে শিশুদের বাঁচাতে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় পিকু বিভাগ ( প্রেডিয়াটিক ইনসেন্টিভ কেয়ার ইউনিট) চালুর নির্দেশ দিলেন উত্তরবঙ্গের স্বাস্থ্যবিভাগের ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) ডঃ সুনীল রায় । মালদা জেলায় ২০ বেডের পিকু বিভাগ চালু করার নির্দেশ দিয়েছেন ওএসডি ডঃ সুনীল রায় । তবে সেই বিভাগটি কোথায় চালু হবে, তারজন্য জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের কর্তাদের জায়গা দেখার নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার মালদা জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের কর্তাদের নিয়ে করোণা সম্পর্কিত তদারকি ও বৈঠক করতে আসেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গের ওএসডি ডঃ সুনীল রায়। এদিন দুপুর বারোটা নাগাদ মালদা মেডিক্যাল কলেজের কনফারেন্স রুমে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের কর্তাদের নিয়ে বৈঠক করেন ডঃ সুনীল রায়। দুপুর আড়াইটা পর্যন্ত চলে এই বৈঠক। উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, মডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর পার্থপ্রতিম মুখার্জি, ভাইস প্রিন্সিপাল পূরণজয় সাহা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৈবাল ব্যানার্জি সহ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের অন্যান্য পদস্থ কর্তারা ।
এই বৈঠকে মালদা জেলার করোনা পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা হয়। সেখানেই করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমনের মারাত্মক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গের ওএসডি ডঃ সুনীল রায়। এদিনের বৈঠকে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের কর্তাদের কাছে জেলার করোণা সম্পর্কিত যাবতীয় তথ্য ও রিপোর্ট সংগ্রহ করেন ওএসডি ডঃ সুনীল রায় । মালদা জেলায় কোথায় কিভাবে করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে, এছাড়াও মেডিকেল কলেজ সহ অন্যান্য এলাকাতেও করোনার চিকিৎসা কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে , গড়ে প্রতিদিন কতজন রোগী এই সংক্রমণে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন এবং চিকিৎসা করাচ্ছেন। পাশাপাশি কতজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, সেইসব বিষয়ে এদিনের বৈঠকের মাধ্যমে খোঁজখবর নেন স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গের ওএসডি ডঃ সুনীল রায়।

Post a Comment