ভেটাগুড়িতে তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ, তীর ধনুক সহ গ্রেপ্তার ১ - The News Lion

ভেটাগুড়িতে তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ, তীর ধনুক সহ গ্রেপ্তার ১

 


দি নিউজ লায়ন;   এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগে তীর ধনুক, তলোয়ার সহ এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার দিনহাটা থানার ভেটাগুড়ি এলাকার রুয়েরকুঠি গ্রাম থেকে পুলিশ ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,ওই অভিযুক্তের নাম রুপম সরকার। সে বিজেপি কর্মী বলে জানা গিয়েছে।


 বৃহস্পতিবার রাতে রুয়েরকুঠি এলাকার বাসিন্দা তৃণমূল কর্মী সুবল মণ্ডলের বাড়িতে তীর ধনুক ও তলোয়ার নিয়ে হামলা চালানো হয়। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পরে তৃণমূল কর্মী সুবল মণ্ডলের অভিযোগের ভিত্তিতে রুপম সরকারকে গ্রেপ্তার করা হয়। 


সুবল মণ্ডলের অভিযোগ, রুপম ও তাঁর বাবা অনন্ত সরকার এলাকার বিজেপি কর্মী বলে পরিচিত। তাঁদের নেতৃত্বে এই এলাকায় বিভিন্ন তৃণমূল  কর্মীদের বাড়িতে হামলা চালানো হয়। আমাদের বাড়িতেও হামলা চালানো হয়। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে। যদিও বিজেপি ওই ঘটনার সাথে তাঁদের কোন সম্পর্ক নেই বলে দাবি করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.