এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য গড়বেতায়
দি নিউজ লায়ন; শনিবার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের নয়াবসত এলাকায়।জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম জয়দেব চক্রবতী, তার বয়স আনুমানিক ৪৬ বছর। জয়দেব চক্রবর্তী কে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে এলাকার বাসিন্দারা।যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা ফোন করে বিষয়টি পুলিশ কে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি কি কারণে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।ওই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে নয়াবসত এলাকায়। তবে কি কারণে জয়দেব চক্রবর্তী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। তবে ওই ঘটনার ফলে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Post a Comment