ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন উদ্যোগে মুর্শিদাবাদে অক্সিজেন প্ল্যান্ট - The News Lion

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন উদ্যোগে মুর্শিদাবাদে অক্সিজেন প্ল্যান্ট

 


দি নিউজ লায়ন;   লাফিয়ে লাফিয়ে করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় অক্সিজেনের অভাব দূর করতে এবার জঙ্গিপুর মহকুমা হাসপাতালে বসছে একটি অক্সিজেন প্ল্যান্ট। শনিবার জেলা স্বাস্থ্য দপ্তরের সূত্রে এমনটাই জানানো হয়।স্বভাবতই খুশি জঙ্গিপুরবাসী। দিন দিন অক্সিজেনের চাহিদা বেড়েই চলেছে। সাধারণ মানুষ অক্সিজেনের জন্য দিশেহারা। এমন পরিস্থিতিতে শহরে জরুরি হয়ে পড়েছে অক্সিজেন প্ল্যান্ট। সাধারণ মানুষ এনিয়ে স্থানীয় নেতামন্ত্রীদের কাছে দাবিও জানাচ্ছিলেন। চলতি সপ্তাহেই জঙ্গিপুরের সংসদ সদস্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। 


ডিআরডিও ও হাইওয়ে অথরিটির একদল প্রতিনিধি জঙ্গিপুর হাসপাতাল পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে তাঁরা একটি অক্সিজেন প্ল্যান্টের কথা ঘোষণা করেন। হাসপাতালের সুপার সায়ন দাস বলেন, অক্সিজেনের চাহিদার কথা ভেবে একটি প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী সোমবারই কাজ শুরু হবে। আশাকরি খুব শীঘ্রই অক্সিজেনের সমস্যা মিটে যাবে।করোনা রোগীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অক্সিজেনের চাহিদা বেড়ে গিয়েছে। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে অক্সিজেনের টানাটানি। কালোবাজারির সঙ্গে অভিযোগ উঠেছে অক্সিজেনের বাড়তি বিল নেওয়ারও।


 এমন পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা মেটাতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ডিআরডিও) জঙ্গিপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ নেয়। কয়েক আগে এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল হাসপাতাল ঘুরে দেখেন। তারপর, প্ল্যান্ট বসানোর কথা ঘোষণা করেন। আগামী মঙ্গলবার থেকে প্ল্যান্টের কাজ শুরু হবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই উচ্চক্ষমতা সম্পন্ন প্ল্যান্টটি বাতাস থেকে অক্সিজেন তৈরি করবে। তাতে দৈনিক প্রায় ২০০ জন রোগীকে অক্সিজেন দেওয়া সম্ভব হবে। এছাড়া, দৈনিক প্রায় ১৫০ বার সিলিন্ডার ভর্তি করা সম্ভব হবে।জেলার  মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন," এই প্যান্টের কাজ শুরু হলে এলাকাবাসী শুধু উপকৃত হবেন এমন নয় পুরো জেলার মানুষ যথেষ্ট ভাবেই সমস্যার হাত থেকে নিজেদের রক্ষা করতে পারবে"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.