জমিতে বেগুন চারা লাগাতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক প্রবীণের - The News Lion

জমিতে বেগুন চারা লাগাতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক প্রবীণের

 


দি নিউজ লায়ন;   ইয়াসের পরবর্তী প্রকোপে প্রান হারালেন সনাতন বর্মন নামে ৪৮ বছরের এক ব‍্যাক্তি। বৃহস্পতিবার বেলা 11 টা নাগাদ নিজের জমিতে বেগুন চারা লাগাতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় তাঁর। নদিয়ার নাকাশিপাড়ার বিলকুমারী পঞ্চায়েতের কালীবাসের বাসিন্দা তিনি। 


মাঠে কাজ করার সময় ভারী বৃষ্টি ও ঝড়ো হওয়ার দাপট শুরু হয়। ফাকা মাঠে হয় বজ্রপাত। আর তাতেই প্রান হারান তিনি। দুটি পাখিও মারা যায় তার সাথে। এলাকার লোকজন তাকে মাঠে পড়ে থাকতে দেখেন। তারা বেথুয়াডহরি গ্রামীণ হাস পাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন‌ । 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.