প্রধাণমন্ত্রীর সঙ্গেই আকাশপথে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন মমতা - The News Lion

প্রধাণমন্ত্রীর সঙ্গেই আকাশপথে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন মমতা

 


দি নিউজ লায়ন;  ইয়াস-এর জেরে বাংলার উপকূল অংশে ব্যাপক প্রভাব পড়েছে। দিঘা, মন্দারমণি সহ একাধিক জায়গা গ্রামের পর গ্রাম ভেসে যাচ্ছে। দিশেহারা অবস্থা সাধারণ মানুষের। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনও বিপর্যস্ত নামখানা, পাথরপ্রতিমা, ফ্রেজারগঞ্জ-সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। নদী বাঁধ ভেঙে গ্রামে ঢুকছে জল। এই অবস্থায় নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রায় ১৫ হাজার কোটি টাকার খরচ হয়েছে।


 জানা যাচ্ছে, গ্রামের মধ্যে সমুদ্রের জল ঢুকে যাওয়াতে একের পর এক গ্রাম ভেসে গিয়েছে। ভেঙ্গে গিয়েছে বোল্ডার, বাঁধ। এই অবস্থায় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, তিনি পূর্ব মেদিনীপুর অর্থাৎ যে এলাকা সবচেয়ে বেশি বিপর্যস্ত, সেখানে পরিদর্শন করবেন। একইদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও ইয়াসে তছনছ হয়ে যাওয়া দিঘা, সাগরের মতো এলাকা পরিদর্শনের কথা হেলিকপ্টারে।


 মনে করা হচ্ছে, প্রধাণমন্ত্রীর সঙ্গেই হয়তো আকাশপথে বন্যা বিধ্বস্ত এলাকাতে যেতে পারেন মমতা। বাংলার পাশাপাশি ওডিশা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বাংলাতেই বিশেষ নজর দিয়েছেন প্রধানমন্ত্রী। আর তাই প্রথমে এখানে আসছেন। মূলত পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকার পরিস্থিতি দেখবেন আকাশপথে। সূত্রের খবর, পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে বৈঠক করতে পারেন নরেন্দ্র মোদী।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.