রাস্তায় গরু বাধাকে কেন্দ্র করে বচসা, পাখির বন্দুক দিয়ে গুলি - The News Lion

রাস্তায় গরু বাধাকে কেন্দ্র করে বচসা, পাখির বন্দুক দিয়ে গুলি

 


দি নিউজ লায়ন; সামান্য রাস্তায় গরু বাধাকে কেন্দ্র করে বচসার জেরে তৃণমূল কর্মীকে পাখি মারা বন্দুক দিয়ে গুলি করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি তেঘরী দক্ষিণ পাড়া এলাকায়।স্থানীয় সূত্রের খবর আজ সকালে স্থানীয় রাস্তায় গরু বাধাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাধে। 


বচসার জেরে শুরু হয় হাতাহাতি লাঠিসোটা নিয়ে মারধর শুরুর পর মহিলা সহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের প্রথমে বেথুয়া ডহরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ অবস্থায় মিঠুন মল্লিক সহ দুই যুবককে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।মিঠুন মল্লিক বর্তমানে সে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.