এবার করোনায় আক্রান্ত পরিবারদের জন্য 'করোনা ক্যান্টিন' চালু করল দমদম পুরসভা
দি নিউজ লায়ন; এবার করোনায় আক্রান্ত পরিবারদের জন্য 'করোনা ক্যান্টিন' চালু করল দমদম পুরসভা। এই করোনা ক্যান্টিনের উদ্বোধক হলেন মন্ত্রী ব্রাত্য বসু। ছাড়াও এদিন এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়, দমদম পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান হরিন্দর সিং, ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট সহ অন্যান্য অতিথিরা।
এদিন ব্রাত্য বসু বলেন, পরিবারের কেউ করোনায় আক্রান্ত হয়েছে, অথচ খাওয়ার দেওয়ার কেউ নেই বা ব্যবস্থা করতে পারছেন না।এমন পরিস্থিতিতে সেই ওয়ার্ডের কোঅরডিনেটরকে জানালে পুরসভা ওয়ার্ড ভলেন্টিয়ার্সদের মাধ্যমে দুপুর এবং রাতের খাওয়ার সেই বাড়িতে পৌছে দেবে।আর তা রোগীর পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত।শুধুমাত্র দুপুর এবং রাতের খাওয়ার নয়, একই সঙ্গে পৌঁছে দেবে করোনা রোগীর ওষুধপত্রও। আর এই কাজ করবে দমদম পুরসভার ওয়ার্ড ভলেন্টিয়ার্সরা। প্রথমদিন ওয়ার্ড ভলেন্টিয়ার্সদের মাধ্যমে প্রায় ১৫০ পরিবারের কাছে খাওয়ার পৌঁছে দেওয়া হচ্ছে বলে দমদম পুরসভা সূত্রে জানা গেছে।

Post a Comment