মমতার দল সাফল্য ফিরে পাওয়ায় ১৯ এর লোকসভা ভোটের পর এই প্রথম চুল, দাড়ি কাটলেন সালকিয়ার সোমনাথ - The News Lion

মমতার দল সাফল্য ফিরে পাওয়ায় ১৯ এর লোকসভা ভোটের পর এই প্রথম চুল, দাড়ি কাটলেন সালকিয়ার সোমনাথ

 


দি নিউজ লায়ন;  গত ১৯ এর লোকসভা ভোটে দলের আশানুরূপ ফল না হওয়ায় এবং আসন কমে যাওয়ায় হতাশায় ভেঙে পড়েছিলেন কট্টর তৃণমূল সমর্থক সোমনাথ মজুমদার। হাওড়ার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় ডেকরেটর ব্যবসায়ী সোমনাথবাবু তখনই ধনুকভাঙ্গা প্রতিজ্ঞা করেছিলেন যে যতদিন না দল ভালো ফল করবে ততদিন পর্যন্ত নিজের চুল, দাড়ি কিছুই আর কাটবেন না। এরপর সদ্য সমাপ্ত ২০২১ এর নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যের ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে রাজভবনে শপথ নিয়ে নবান্নে ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


 দলের এই সাফল্যের পর বৃহস্পতিবার সন্ধ্যায় সকলের সামনে নিজের সেই প্রতিজ্ঞা ভাঙেন তিনি। হাওড়ার সালকিয়া বাবুডাঙায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জনসমক্ষে চুল দাড়ি কাটেন। উপস্থিত ছিলেন দলের সদ্যজয়ী বিধায়ক গৌতম চৌধুরী ও অন্যান্যরা। এর আগে বাম জমানাতেও তিনি একই প্রতিজ্ঞা করেছিলেন। পরে তৃণমূল ক্ষমতায় আসার পরে সকলের উপস্থিতিতে তিনি চুল দাড়ি কেটেছিলেন। এবারেও দলের সাফল্যে তিনি এদিন চুল দাড়ি কাটলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.