সুস্বাদু এগ কাঠি রোল তৈরি করবেন যেভাবে - The News Lion

সুস্বাদু এগ কাঠি রোল তৈরি করবেন যেভাবে

 


দি নিউজ লায়ন;      

 উপকরণ  

তিনটি ডিম, 

ময়দা এক কাপ,  

 তেল দুই টেবিল চামচ,  

লবণ পরিমাণ অনুযায়ী, 

পেঁয়াজ কুচি,  

গাজর কুচি,  

বাঁধাকপি কুচি, 

কাঁচালঙ্কা কুচি পরিমাণমতো, 

বিট লবণ, 

চাট মশলা,   

ধনে গুঁড়ো,  

গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো,  

তেঁতুলের সস অথবা মেয়োনিজ পরিমাণ মতো  


প্রণালী  

প্রথমে পরোটার ডো তৈরির জন্য ময়দা ১ কাপ, তেল ২ টেবিল চামচ, লবণ পরিমাণ অনুযায়ী নিয়ে মিশিয়ে নিন। এরপর ভেজা কাপড় দিয়ে ১৫ মিনিট সেটি ঢেকে রাখুন।  ১৫ মিনিট পর পরোটা বেলে নিন৷ মনে রাখবেন, আটা নয়, তেল দিয়েই এটি বেলতে হবে। এবার একটি তাওয়া বা প্যানে পরটাগুলোকে অল্প সেঁকে নিতে হবে, তেল দেওয়া যাবে না৷  


এবার ৩টি ডিম কিছুটা লবণ দিয়ে ফেটিয়ে নিতে হবে। প্রতিটি পরটার জন্য নির্দিষ্ট পরিমাণে ডিমের মিশ্রণ ঢালতে হবে। পরোটার ওপর ডিমের মিশ্রণ দিয়ে দুপৃষ্ঠে হালকা লাল করে ভেজে নিন৷  এবার তেলে পেঁয়াজ কুচি, গাজর কুচি, বাঁধাকপি কুচি, সামান্য কাঁচালঙ্কা কুচি দিয়ে নেড়ে একে একে বিট লবণ, চাট মশলা, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে চার-পাঁচ মিনিট নেড়ে নামিয়ে ফেলুন। এই সবজিটা একটু ক্রাঞ্চি হবে।  এরপর ডিম পরোটার মাঝে সবজি দিন, তেঁতুলের সস ও টমেটো সস যোগ করে মুড়িয়ে রোল করুন। এবার টুথপিক দিয়ে সেটি আটকে দিন৷ তৈরি হয়ে গেল সুস্বাদু এগ কাঠি রোল 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.