আমবাগানে হাতির তাণ্ডব - The News Lion

আমবাগানে হাতির তাণ্ডব

 


দি নিউজ লায়ন;   হাতির তাণ্ডবে শালবনী গ্রামের আম চাষিদের মাথায় হাত।  প্রতি বছরের ন্যায় এ বছরও আমের ফলন ভাল হয়েছিল। বাগানের চারপাশে তার দিয়ে ঘেরা থাকলেও হাতির দল বাগানে ঢুকে ব্যাপক তান্ডব শুরু করেছে। যার ফলে প্রচুর আমের ক্ষতি করেছে হাতির দল। ওই এলাকায়  দশ টি হাতি তাণ্ডব চালাচ্ছে।  শুক্রবার রাত থেকে যার ফলে বিপাকে পড়েছেন আম চাষিরা। 


বারবার জানানো সত্ত্বেও বন দফতরের কর্মীরা কেউই হাতিগুলোকে অন্যত্র সরানোর জন্য যায় নি যার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলে তারা জানান। তারা বলেন প্রতিবছর আম ও লিচুর দিকে আমরা তাকিয়ে থাকি। আম ও লিচু বিক্রি করে আমরা সারা বছর সংসার চালাই। কিন্তু যেভাবে প্রতিনিয়ত হাতির দল এসে বাগানে তাণ্ডব চালাচ্ছে তাতে এবছর লাভের মুখ কেউ দেখতে পাবে না বরং প্রচুর ক্ষতি হবে ।

তাই আম চাষীরা বণদফতরের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি বণদফতর যদি তাদের ক্ষতিপূরণ না দেয় তাহলে তারা আন্দোলন শুরু করবেন বলেও জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.