দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকা চাঁচোল রবীন্দ্র ভবন নতুন করে তৈরি হবে - The News Lion

দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকা চাঁচোল রবীন্দ্র ভবন নতুন করে তৈরি হবে

 


দি নিউজ লায়ন;   এক সময় যে ভবনে সংস্কৃতি চর্চার আসর বসতো । আজ সেই ভবনের অবস্থা জরাজীর্ণ। ভেঙে পড়েছে ছাউনি। মূলত ভগ্নদশায় পরিণত হয়েছে চাঁচলের রবীন্দ্র ভবনটি। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির ফলে অবশেষে চাঁচলে রবীন্দ্রভবন সংস্কারের উদ্যোগ নিলেন বিধায়ক ও প্রশাসনিক অধিকর্তারা। 


শনিবার সকালে বিধায়ক নিহার ঘোষ মহকুমা প্রশাসনের সঙ্গে এলাকার রবীন্দ্র ভবনটির পরিদর্শন করেন।  বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন চাঁচলের মহকুমাশাসক সঞ্জয় পাল, চাঁচলের বিডিও সমীরণ ভট্টাচার্য্য, চাঁচল-১  পঞ্চায়েত সমিতির সদস্য অমিতেশ পান্ডে সহ অন্যান্যরা। এদিন বিধায়ক নীহার ঘোষ বেহাল রবীন্দ্র ভবনের পরিস্থিতি খতিয়ে দেখেন। 


এদিন তিনি চাঁচল মহাকুমা প্রশাসনের কর্তাদের সঙ্গে নিয়ে রবীন্দ্র ভবন পরিদর্শন করেন। বিধায়ক নিহার ঘোষ জানিয়েছেন,  ২৫ লক্ষ টাকা ব্যয়ে এই ভবনের নির্মাণকাজ শুরু হবে। পাশাপাশি চাঁচল কুমার শিব মন্দির সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.