কয়েকশো বোতল ফেনসিডিল সহ গ্রেফতার তিন পাচারকারী - The News Lion

কয়েকশো বোতল ফেনসিডিল সহ গ্রেফতার তিন পাচারকারী

 


দি ইউজ লায়ন;  কয়েকশো বোতল ফেনসিডিল সহ গ্রেফতার তিন পাচারকারী।  ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে রাইসউদ্দিন নামক এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ। সেই সময় তল্লাশি চালিয়ে সেখান থেকে ৭৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় রাইস উদ্দিন সহ আরও তিনজনকে। 


যার মধ্যে একজনের বাড়ি আসামে।ধৃতেরা এই ফেনসিডিলগুলি সীমান্তের ওপারে পাচার করতো বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ধৃতদের নাম শম্ভু প্রামানিক (৩৫), অনিল প্রামানিক (৬৫), বাড়ি সালেপুর। মহম্মদ মহিবুল ইসলাম(২৫)। পুলিশ জানিয়েছে,  বিভিন্ন জায়গা থেকে এই ফেনসিডিল মাদক কাফ সিরাপ সংগ্রহ করে রাইসউদ্দিনের বাড়িতে মজুত করা হতো। ফেনসিডিল গুলি বাংলাদেশে পাচার করা হতো বলে জানা গিয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.